হাসিখুশি, মিশুক ও কাজের ছেলে ফিওদর সলভেইকভ দূর গ্রামের মেয়ে স্তেশা রিয়াসকিনার প্রেমে পড়ল।
বিয়ে হলো ওদের। সুখেশান্তিতে বসবাস করার কথা কিন্তু রিয়াসকিন পরিবারের কুলাক দৃষ্টিভঙ্গির সঙ্গে ফিওদর নিজেকে খাপ খাওয়াতে পারল না।
ফিওদরের পক্ষে নিজের স্ত্রী, নতুন সংসার ছেড়ে যাওয়া কঠিন কিন্তু তাই করতে বাধ্য হল সে।