নীল ব্যানার্জি তখন সদ্য যুবক। পারিবারিক ব্যবসাতেই সে ব্যস্ত থাকতো। কিন্তু হঠাৎই তার অভিন্ন হৃদয়ের বন্ধু সমুদ্রের মৃত্যু তাকে সন্দেহের দোলাচলে ফেলে দিল। সমুদ্রের মৃত্যুটা সে কিছুতেই স্বাভাবিক বলে মেনে নিতে পারল না। সে কোনদিনও গোয়েন্দা হবে এমন কথা ভাবতেই পারেনি। কিন্তু বন্ধুর অস্বাভাবিক মৃত্যু তাকে টেনে নিয়ে গেল সত্যসন্ধানে। এবং শেষ পর্যন্ত সে রহস্য উন্মোচন করল, সমুদ্রের মৃত্যু স্বাভাবিক নয়, সেটা শুন সেই শুরু। তারপর থেকে অজস্র রহস্য উন্মোচন করে আজ খ্যাতনামা রহস্যভেদী। ৮ রহস্য', 'আটটি রহস্যভেদের কাহিনি। অবশ্য এই গ্রন্থের সব কাহিনির রহস্যভেদী নীল ব্যানার্জি নয়। দু-তিনটি ক্ষেত্রে ঘটনা পরম্পরায় রহস্যভেদ ঘটেছে। ৩টি কাহিনিতে রহস্যভেদ এবং সত্য উদ্ঘাটিত হয়েছে লেখকের নিপুন দক্ষতা এবং চিন্তাভাবনায়।